হ্যামট্রামিক শহরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট : আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে ১৪ জুন ‘২৫ শনিবার জগন্নাথ ভক্তবৃন্দের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় lউক্ত রথ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের নবদ্বীপ ইসকনের গভর্নিং বডির সদস্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ l স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূল আয়োজক পরিমল শুক্লা, উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম তুলশীধাম মন্দিরের দেব দীব পুরী মহারাজ, কালি মন্দিরের প্রেসিডেন্ট শ্যামাব্রত হালদার, রাখি রঞ্জন রায়, সিটি কাউন্সিলম্যান আবু মুসা, অমূল্য চৌধুরী ও অমলেশ চৌধুরী প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রায় উলুধ্বনি, শঙ্খ ধ্বনি, হরিনাম সংকীর্তন এর মাধ্যমে ভক্তদের সম্মিলিত টানে প্রভু জগন্নাথের রথ এগিয়ে চলে l শহরের ক্যানিফ ও ম্যাকডুগাল্ট সংযোগস্থলের পার্কিং লট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মহাপ্রসাদ বিতরণ শেষে অনুষ্ঠান সম্পন্ন হয় l ইন্দ্রনীলময় পুরাণের মতে, জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না। “পুনর্জন্ম ন ভূঞতে”‘ !! শ্রীজগন্নাথের বামন অবতার রথে। সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন- জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ দেব হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার সার্বিক নিরাপত্তায় ছিল হ্যামট্রাম্যাক পুলিশ প্রশাসন l পরিশেষে অনুষ্ঠানে আয়োজক বৃন্দ, উক্ত রথযাত্রা মহোৎসবটি সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত ভক্তবৃন্দ এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন l
