মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সংবর্ধিত

Spread the love

মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান, যুক্তরাষ্ট্র এর পক্ষ থেকে বাংলাদেশ থেকে মিশিগানে আগত বাংলাদেশ ম‍েডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের
সাবেক চেয়ারম্যান ) অধ্যাপক (অবঃ)ছয়েফ উদ্দিন আহমেদ  কে গত ২৬ শে মে (রোববার)’২৫  হ‍্যামট্রামিক সিটির আলাদ্দীন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জনাব সৈয়দ জহির হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক জামানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সভায় বক্তব‍্য রাখেন-আব্দুল মছব্বির, সৈয়দ আনিছুর রহমান, জাবেদ চৌধুরী, মতিউর রহমান শিমু, ফারিস আহমেদ, মোঃ হারুন মিয়া,শাহ জামান চৌধুরী (সুজা ), শাহাব উদ্দীন শায়রু, রুহেল আমিন,আব্দুল মুনিম চৌধুরী, সাজ্জাদুর রহমান রাজন,হাসান আহমেদ তারেক, আব্দুস শুকর আবদাল প্রমুখ ।এছাড়া সংবর্ধনা সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন l