হ্যামট্রামিক সনাতন সঙ্ঘের আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

Spread the love
হ্যামট্রামিক সনাতন সঙ্ঘের আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে আজ ২৮জুন ‘২৫ শনিবার সনাতন সঙ্ঘের আয়োজনে  শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় lপ্রতি বারের মত এবারও  রথ যাত্রা হ্যামট্রাম্যাক সিটির বেলমন্ট ষ্ট্রীট   থেকে বিকেল ছ’টায়  শুরু হয়ে গ্যালেগার,ক্যানিফ ষ্ট্রীট, জোশেফ ক্যাম্পো এভিনিউ হয়ে ইভালিন ষ্ট্রীট দিয়ে সিটি প্রাঙ্গনে যায়!ওখানে  উপস্হিত ভক্তবৃন্দ  ঘন্টাব্যাপী ধামাইল আর কীর্ত্তনে রথাঙ্গন মুখরিত করে রাখেন l রথ যাত্রায় উপস্হিত বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের নিকট নিজের অভিব্যাক্তি ব্যক্ত করেন কালি মন্দিরের প্রেসিডেন্ট শ্যামাব্রত হালদার, দুর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ,রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি অমুল্য চৌধুরী,অরবিন্দ মৃদুল চৌধুরী,হারান কান্তি সেন,মৃদুল সরকার  প্রমুখ। বর্ণাঢ্য  শোভাযাত্রায় উলুধ্বনি, শঙ্খ ধ্বনি, হরিনাম সংকীর্তন এর মাধ্যমে ভক্তদের সম্মিলিত টানে প্রভু জগন্নাথের রথ পুনরায় এগিয়ে চলে  শহরের ইয়েমেন ষ্ট্রীট, জোশেফ ক্যাম্পো এভিনিউ  হয়ে বেলমন্ট ষ্ট্রীটে হরির লুট ও  মহাপ্রসাদ বিতরণ শেষে অনুষ্ঠান সম্পন্ন  হয় l ইন্দ্রনীলময় পুরাণের মতে, জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না। “পুনর্জন্ম ন ভূঞতে”‘ !! শ্রীজগন্নাথের বামন অবতার রথে। সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন- জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ দেব হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার সার্বিক নিরাপত্তায় ছিল হ্যামট্রাম্যাক পুলিশ প্রশাসন l