সনাতন সংঘ মিশিগানের আয়োজনে হ্যামট্রামিক শহরে জগন্নাথ দেবের রথযাত্রা ২৮ জুন শনিবার

Spread the love
সনাতন সংঘ মিশিগানের আয়োজনে হ্যামট্রামিক শহরে জগন্নাথ দেবের রথযাত্রা ২৮ জুন শনিবার

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে সনাতন সংঘ, মিশিগান কর্তৃক আয়োজিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামী ২৮ জুন শনিবার অনুষ্ঠিত হবে l বিকেল ৬ ঘটিকায় শহরের বেলমন্ট স্ট্রীট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ রথযাত্রা শুরু হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন- জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ দেব হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।সনাতন সংঘের রথযাত্রা সম্পর্কে বেলমন্ডের বাসিন্দা হিন্দু পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ,বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক, এডভোকেট হারান কান্তি সেন বলেন ,বেলমন্ট এর সনাতন সংঘ চতুর্থ বারের মত রথযাত্রার আয়োজন করছে ,মিশিগানের নবাই সিটির পর এটাই দ্বিতীয় বৃহৎ রথযাত্রা l গত বছরের ন্যায় এবারও বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছি l এবং বেলমন্ড এর আরেক বাসিন্দা রথ উদযাপন কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব অমূল্য চৌধুরী বলেন জগন্নাথ দেবের রথযাত্রা একটি সর্বজনীন অনুষ্ঠান,তাই ঐতিহ্যবাহী রথযাত্রা সবাই আমন্ত্রিত l