মিশিগানে প্রথম বারের মত জমজমাট পূজা মেলাঃ
আমেরিকা’র মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটি’র নাইন মাইল রোডের “দেশী হল”-এ শুরু হয়েছে প্রথম বারের মত দু’দিনব্যাপী জমজমাট পূজা মেলা।
০৬ ও ০৭ সেপ্টেম্বর (শনি ও রোববার)অনুষ্ঠিত এই পূজা মেলায় নানান চুড়ি,গয়না,গোল্ড প্ল্যাটের অলংকার,শাড়ি,লেহেঙ্গা,ত্রিপিসসহ নানান পসরা সাজিয়ে ১২ টি ষ্টলে বিক্রেতারা বসেন।
এই মেলায় একটি মাত্র খাবারের ষ্টল হলেও সুলভ মুল্যে ওখানের চা ও নানান পদের মুখরোচক নাস্তা
মেলায় উপস্হিত দর্শকদের বেশ আকৃষ্ট করেছে!
মেলায় ক্রেতা-বিক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়
পূজা মেলা প্রথম বারের মত হলেও এতে উল্লেখযোগ্য ক্রেতা উপস্হিত হয়েছেন এবং বিক্রি বেশ ভালো।
শনিবার রাতে মেলায় বিভিন্ন শিল্পীর পরিবেশনায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্হিত দর্শকদের বাড়তি আনন্দ দান করে!
