ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের মিশিগানে আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে ইউনিক সামার এন্ডিং বাজার মেলা। মেলাটি অনুষ্ঠিত হবে Royal Bengal Indian Cuisine, 26029 Hoover Rd, Warren, MI 48089। মেলা চলবে বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত । মেলায় থাকবে মহিলাদের
পোশাক, জুয়েলারি,বিভিন্ন ফ্যাশন সামগ্রীসহ বিভিন্ন ধরনের স্টল । পাশাপাশি ভোজনরসিকদের জন্য থাকছে সুস্বাদু খাবারের স্টল l
মেলার আয়োজক ফারজানা চৌধুরী পাপড়ি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মেলা অনুষ্ঠিত হচ্ছে, বিগত বেশ কয়েক বছর ধরে সফলতার সঙ্গে ইউনিক মেলা আয়োজন করছি। এবারের মেলাকে ঘিরে রয়েছে আরও বেশি আয়োজন ও প্রস্তুতি। আশা করি এবার আরও বেশি লোক সমাগম হবে এবং মেলা সফল হবে। মিশিগানের সকল বাংলাদেশিদের আসার আমন্ত্রণ রইল।
