পাঠক সম্রাট শ্রী শ্রী  নিত্য গোপাল গোস্বামী মিশিগান ঘুরে গেলেন

Spread the love

নিত্যানন্দ বংশীয় ১৪তম কুলপ্রদীপ পাঠক সম্রাট প্রভুপাদ শ্রী  শ্রী নিত্য গোপাল গোস্বামী স্বস্ত্রীক  গত
২ রা সেপ্টেম্বর’২৫ (মঙ্গলবার) আমেরিকা’র মিশিগান ষ্টেটে শুভাগমন করেন।
তিনি ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় হুবার রোডে সুখেন্দু রায়  -চুমকি রায় দম্পতির বাসায় ভাগবতীয় আলোচনা ও কীর্ত্তন করেন।একই ভাবে
৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় মিশিগান কালীবাড়িতে ভাগবতীয় আলোচনা করেন
এবং ৭ সেপ্টেম্বর (রোববার)মিশিগান দুর্গা টেম্পলে ভাগবতীয় আলোচনা ও কীর্তন  করেন!প্রতিটি অনুষ্ঠানে  ভক্তগণ অত্যন্ত মূল্যবান আলোচনা শুনে ভক্তিভরে আপ্লুত হন!
উল্লেখ্য,তিনি গত ২ থেকে ৭ সেপ্টেম্বর মিশিগানে
শ্রী সুখেন্দু রায়-চুমকী রায় দম্পতির
(হোবার রোড)ওয়ারেনের বাসায় অবস্হান করেন এবং ভক্তদের দীক্ষাদানও অব্যাহত থাকে!
প্রভুপাদ শ্রী শ্রী নিত্য গোপাল গোস্বামী ৮ সেপ্টেম্বর সকালে মিশিগান থেকে কানাডার মন্ট্রিলের উদ্দেশ্যে যাত্রা করেন।