মিশিগানে- সাংবাদিক পার্থ দেবের একমাত্র কন্যা পূজা’র শুভ বিবাহ সম্পন্ন

Spread the love

ইউএস-বাংলা:
বাংলা প্রেসক্লাব অব মিশিগানের সভাপতি ও “প্রথম আলো ” উত্তর আমেরিকা’র মিশিগান প্রতিনিধি শ্রী পার্থ দেব – ডলি দেব দম্পতির একমাত্র কন্যা নিবেদিতা দেব পূজা’র শুভ বিবাহ আজ ২৬ নভেম্বর’২৫ (বুধবার) সন্ধ্যায় আমেরিকা’র মিশিগান ষ্টেটের ম্যাকনিকল্স রোডের  ডেট্রয়েট দুর্গা টেম্পলে অনুষ্ঠিত হয়!বর সনজীত কান্তি দে’র বাড়ি বাংলাদেশের চট্রগ্রাম জেলার মহেশখালী উপজেলায়।
বিবাহ উপলক্ষে সার্বজনীন দুর্গা টেম্পলকে একদম বিয়ে বাড়ির সাজে সাজানো হয়।
মঙ্গলবার সন্ধ্যায় পূজা-সনজীত-এর শুভ অধিবাস ও গায়ে হলুদ অনুষ্ঠিত হয়!
বিয়েতে সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিরা উপস্হিত থেকে বর-কনেকে আশির্ব্বাদ করেন।
সনাতন ধর্মীয় বিধান মতে প্রথমে বর বরণ,দধিমমঙ্গল-এর পর সাত পাক বাঁধা এবং যঞ্জানুষ্ঠানের মাধ্যমে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়!উল্লেখ্য,বিয়ের সব মাঙ্গলিক পর্ব পরিচালনা করেন দুর্গা টেম্পলের জৈষ্ঠ পুরোহিত শ্রী পারিন্দ্র চক্রবর্তী!


বর-কনের রিশিপসন আগামী ২৯ নভেম্বর(শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় গ্রসবেক হাইওয়ে’র ইম্পরিয়াল হাউসে অনুষ্ঠিত হবে।