ইউএসবাংলাডায়েরী:
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী ডেট্রয়েট দুর্গা টেম্পলে আন্তর্জাতিক হিন্দু পরিষদের উদ্যোগে ১৪ ডিসেম্বর দ্বিতীয় সমবেত গীতা পাঠ উৎসব অনুষ্ঠিত হয়
কনকনে শীতের দুপুরে ১০৮ কণ্ঠে একসাথে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় দুপুর বারোটার মধ্যে অংশগ্রহণকারীরা মন্দিরের গর্ভগৃহে অবস্থান গ্রহণ করেন। আয়োজক কর্তৃপক্ষের নির্ধারিত পোশাকবিধি অনুযায়ী পুরুষরা সাদা পাঞ্জাবি ও ধুতি পায়জামা নারীরা লাল পাড়ের শাড়ি বা কামিজ এবং বিধবারা সাদা পাড়ের শাড়ি পরে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে উত্তরীয় ও রুমাল প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দেব। স্বাগত বক্তব্যে উৎসব কমিটির আহ্বায়ক ও আন্তর্জাতিক হিন্দু পরিষদের সিনিয়র সহ সভাপতি এডভোকেট হারান কান্তি সেন বলেন গীতা পাঠে সব বয়সের মানুষকে আগ্রহী করা এবং নতুন প্রজন্মের কাছে শ্রী শ্রী গীতার মর্মার্থ পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। শুভেচ্ছা বক্তব্যে মিশিগান দুর্গা টেম্পলের সভাপতি শ্রী পংকজ দাশ বলেন এ ধরনের উদ্যোগ সর্বদা আমাদের চেতনাকে এগিয়ে নিয়ে যায় এবং দুর্গা টেম্পল সর্বদা এ ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সত্যব্রত কর। যিনি আটলান্টা থেকে আগত তিনি বলেন প্রবাসে এমন সুন্দর আয়োজন এবং বিপুল ভক্তসমাগম তাকে অভিভূত করেছে প্রতিটি সনাতনী পরিবারে ধর্মীয় ঐতিহ্য রক্ষায় গীতা চর্চা আজ অপরিহার্য শঙ্খধ্বনি ও মহিলাদের ঊলুধ্বনির মাধ্যমে রাধা মাধব বিগ্রহের সামনে প্রদীপ প্রজ্বলন করেন শ্রী সত্যব্রত কর। এরপর দুর্গা টেম্পলের প্রধান পুরোহিত শ্রী পারিন্দ্র চক্রবর্তী সমবেত গীতা পাঠ পরিচালনা করেন ভক্তদের সমবেত সুমধুর কণ্ঠে শ্রী শ্রী গীতার তিন ষটকের তিনটি অধ্যায় পাঠ করা হয়। গীতা পাঠ শেষে কীর্তন অনুষ্ঠিত হয়।
এবং প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রসাদ স্পন্সর করে দাশ এন্টারপ্রাইজ এবং শ্রী সত্যব্রত কর দুর্গা টেম্পলে ১০৮টি গীতা স্ট্যান্ড প্রদানের ঘোষণা দেন।


