বাংলাদেশে প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকার ঢাকার অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউ এস এ এর নেতৃবৃন্দ । এক যৌথ বিবৃতিতে বাংলা প্রেসক্লাবের সভাপতি, প্রথম আলো’র মিশিগান প্রতিনিধি পার্থ সারথী দেব,সিনিয়র সহ সভাপতি ,,ভয়েস অব মিশিগান ইউ,এস,এ এর সম্পাদক ও প্রকাশক শফিক রহমান,বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,,নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের মিশিগান প্রতিনিধি জুয়েল খান, কোষাধ্যক্ষ এন টিভির মিশিগান প্রতিনিধি – মাহমুদুল হক লিটু ,সহ-সাধারণ সম্পাদক ইউ এস বাংলা ডায়েরি’র সম্পাদক সঞ্চয় দেব, কার্য নির্বাহী কমিটির সদস্য, মানব জমিনের বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দিন রানা,,যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইকবাল ফেরদৌস ,চ্যালেন আই মিশিগান প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না,ফারজানা চৌধুরী পাপড়ি, হারান কান্তি সেন, আহমেদ শামসুদ্দিন কুটি এক যৌথ বিবৃতিতে প্রথম আলো –ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রমাণ করেছে তারা গণমাধ্যমের শত্রু। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে সাংবাদিক নেতৃবৃন্দ জোর দাবী জানান।
