মিশিগানে “আমরা ক’জন”-এর উদ্যোগে বর্ষবরণ
ডেক্স রিপোর্টঃ আমেরিকা’র মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটি’র নাইন মাইল রোডের দেশী হলে “আমরা ক’জন”-এর ব্যানারে কমিউনিটির সবচেয়ে বড় ২০২৫ বর্ষ বিদায় ও ২০২৬ বরণের এক ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে ৩১ শে ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টা থেকে হলে অতিথীর আগমন শুরু হয়! পুরো হলকে বর্ষ বরণের এক বর্নিল রূপে সাজানো হয়!
অনুষ্ঠানমালার শুরুতে ডেট্রয়েটের এক প্রখ্যাত যাদু শিল্পীর পরিবেশনায় ম্যাজিক শিশুরা ষ্টেজের একদম কাছ থেকে দেখে আর হলভর্তি দর্শকরা মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন!যাদু শেষে শিল্পী অনেকগুলো বেলুন শিশুদেরকে বিলিয়ে দেন!
এরপর একে একে সংগীত পরিবেশন করেন-শর্মিলা দেব শর্মি,সঞ্জয় পাল,নিপা দেব,উর্মিলা সূত্রধর,হারান কান্তি সেন,সন্তোষ পাল,নিহারজিৎ দত্ত টিটু প্রমুখ।
এরপর উজ্জ্বল সূত্রধরের পরিচালনায় দর্শকদের কুইজ গেইমের আয়োজন করা হয় যেখান থেকে নির্বাচিত পাঁচ জন ষ্টেজে নানান পারফর্মেন্স প্রদর্শন করে পুরস্কার পান!
মহিলাদের মাঝে “হাউজি খেলা” পরিচালনা করেন হারান কান্তি সেন!
রাত ১২ টা বাজার কয়েক মিনিট আগে কাউন্টডাউন শুরু হয়!তখন মঞ্চে অবস্হান করেন “আমরা ক’জন” নেতৃবৃন্দ বিধান পাল মিঠু,হিমাংশু চৌধুরী,ঝন্টু ধর,পংকজ দাশ,নিপেশ সূত্রধর,উজ্জ্বল সূত্রধর,আশু ছত্রি,সন্তোষ পাল প্রমুখ!
রাত ১২ টা বাজার পর কেক কেটে সবাই মিলে নেচে গেয়ে নতুন বছর ২০২৬কে বরণ করা হয়!
সব শেষে অনুষ্ঠানের মূল আকর্ষণ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়!ছোট ছোট শিশুদের দিয়ে ১৫টি কূপন ওঠানো হয় এবং প্রথম পুরস্কার ৭৫ ইঞ্চি এলজি স্মার্ট টিভি লাভ করেন মিসেস পান্না ধর!
অনুষ্ঠানে আগত অতিথিরা প্রথমে এপিটাইজার হিশেবে ঝালমুড়ি, নান ও চিকেন সিক্সটিফাইভের স্বাদ গ্রহন করেন এছাড়া চা-কফিও ছিল।
ডিনারে পোলাও,চিংড়ী ভূনা, চিকেন রুষ্ট ও খাসির রেজালা দিয়ে আপ্যায়িত করা হয়!
