নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির জোসেফ ক্যাম্পাউ (Joseph Campau) এলাকায় আগামী ১০, ১১ ও ১২ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে ৩ দিন ব্যাপী “হ্যামটাউন সামার জ্যাম” ফেস্টিভ্যাল ” l উল্লেখ্য গত ২৭ জুন শনিবার রাঁধুনি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজকরা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন l আয়োজকরা বলেন ,আপনারা সবাই পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে আসবেন এবং বিনামূল্যে মিউজিক ফেস্টিভালটি উপভোগ করতে পারবেন।আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ,স্হানীয় শিল্পীদের গুরুত্ব দেয়া । তাছাড়া মিশিগানে বেড়ে উঠা নতুন প্রজন্মকে অনুষ্ঠানে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে,বাংলা সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া l তাছাড়া অনুষ্ঠানে আমেরিকান, বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানি শিল্পীরা গান পরিবেশন করবেন lআয়োজকরা অনুষ্ঠান সুন্দর ও সার্থক করতে সবার সহযোগিতা কামনা করেছেন l
