গ্রেটার বিংহ‍্যামটন জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ১২ জুলাই

Spread the love


মাহমুদুল হক লিটুঃ
জালালাবাদবাসীদের অন্যতম সামাজিক সংগঠন গ্রেটার বিংহ‍্যামটন জালালাবাদ এসোসিয়েশন-এর উদ্যোগে আগামী ১২ জুলাই ২০২৬, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে 153 Forks State Park Road, Chenango Forks, NY-13764-এ। দিনব্যাপী এই বনভোজনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে পুরো আয়োজন। এতে থাকবে সুস্বাদু খাবারের ব্যবস্থা, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা ধরনের বিনোদনমূলক আয়োজন । বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় বাউল শিল্পী কালা মিয়া ও ঢুলি সফিক মিয়া।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত জালালাবাদবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতেই এ আয়োজন। তারা সকল সদস্য, পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে বনভোজনকে সফল ও আনন্দময় করে তোলার আহ্বান জানিয়েছেন।