কবি আসাদ চৌধুরী ছিলেন এক বাতিঘর”

Spread the love

“কবি আসাদ চৌধুরী ছিলেন এক বাতিঘর”
বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সাহিত্য আসরের মূখ্য আলোচক কবি ও গীতিকার ইশতিয়াক রুপু তার আলোচনায় কথাগুলো বলেন। সভায় কবি আাসাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
৮ অক্টোবর ‘২৩ রোববার সন্ধ্যায় মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক এভিনিউয়ের অস্হায়ী কার্যালয়ে “বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ” র নিয়মিত সাহিত্য আসর সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি জাফর ওবায়েদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ৮০’র দশকের সাড়া জাগানো কবি,ছড়াকার ও সাংবাদিক হেলাল উদ্দীন রানা।
লিখা পাঠে অংশ নেন রম্য লেখক হারান কান্তি সেন,কবি সঞ্জয় দেব ও কবি হোসাইন মোহাম্মদ কামরুল প্রমুখ।
উপস্হিত সব লেখক লেখা পাঠে অংশ নেন এবং প্রতিটি লিখার উপর আলোচনা হয়!