মিশিগানের দেওয়ালে বাংলাদেশের বর্ণমালা !

Spread the love

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাংলা টাউন নামে খ্যাত ডেট্রয়েট ও হ্যামট্রামিক শহরের সীমান্ত ব্রীজ অ্যাকাডেমি ওয়েস্ট স্কুলের দেওয়াল বাংলা অক্ষর এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ছবিতে অঙ্কিত হয়েছে । প্রায় ৪৫ ফুট দেওয়াল জুড়ে বাংলার বাঘ, শাঁপলা ফুল, নকশী কাঁথার বুননের শাল, ৫২ সালের ভাষা শহীদদের বীরগাঁথা, শহীদ মিনার ,বর্ণমালা বাংলা ভাষার অক্ষর। বাংলাদেশ কমিউনিটির অকৃতিম বন্ধু বিল মেয়রের উদ্যোগে বিশ্ববিখ্যাত ওয়াল পেইন্টার ডেসিক ফার্নান্ডেজ ও ভিক্টোর কুইনোনেজ এঁকেছেন দেওয়ালের সমস্ত নজরকাড়া চিত্রগুলো।প্রায় ৫৬ হাজার ডলার ব্যয়ে নির্মিত চিত্রকর্মটির সিংহভাগ যোগান দিয়েছেন বাংলাদেশি অভিবাসীরা lদৃষ্টিনন্দন চিত্রকর্মটি দেখলে মনে হয় এ যেন এক টুকরো বাংলাদেশ lদৃষ্টিনন্দন চিত্রকর্মটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে lবৃহত্তম চিত্রকর্মটি দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন l অনেকে এটিকে মার্কিনীদের মানচিত্রে বাংলা ভাষার বিজয় বলে আখ্যায়িত করছেন l