আমেরিকার মিশিগানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ষ বিদায় ও ২০২৪ বরণঃ হারান কান্তি সেন

Spread the love


ইংরেজী নববর্ষকে স্বাগত জানাতে হ্যামট্রাম্যাক সিটির মদিনা ইন্ডিয়ান রেষ্টুরেন্টের পক্ষে তাজুল ইসলাম,মোঃ মালিক ও রুম্মান চৌধুরী ইভানের আয়োজনে একদম বাঙ্গালীয়ানায় বাউল গানের আসর বসে।মিশিগান বাংলা থিয়েটার পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন শফিক রহমান,হারান কান্তি সেন,সঞ্জয় দেব,শর্মিলা দেব শর্মি,হাবিবুর রহমান রনি,মৌটুসী দাম, মাহমুদুল হক লিটু, গোলাম মোস্তফা নাদির,আবলুছ মিয়া প্রমুখ।
আসরকে আলোকিত করতে অনুষ্ঠানে উপস্হিত হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ইশতিয়াক রুপু।
ঘড়ির কাঁটা ৩১ ডিসেম্বর রাত ১২টা০১ মিনিট হওয়ার পর কবি সঞ্জয় দেবের লিখা ও শর্মিলা দেবের সুরারোপিত ‘হ্যাপি নিউ ইয়ার..”গানটি সমবেত পরিবেশন করার পর কেক কেটে বর্ষ বরণ করা হয়।
সব শেষে উপস্হিত অতিথিবৃন্দের মাঝে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এদিকে ডেট্রয়েট দুর্গা টেম্পল কর্তৃপক্ষ ২০২৪-এর প্রথম দিনকে বরণ করে সমবেত গীতা পাঠ,কীর্তন ও বাউল গানের আসরের মাধ্যমে।বিপুল সংখ্যক ভক্তের উপস্হিতিতে এই আয়োজনে নানান পদের মুখরোচক খাবার পরিবেশিত হয়।
থার্টি ফাষ্ট নাইটকে উদযাপন ও বর্ষবরণ করতে মিশিগানের বিভিন্ন হোটেল ও বাড়িতে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়!