১৩ জানুয়ারি’২৪ মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি আরবান মিউজিক ফেস্টিভাল : সঞ্জয় দেব

Spread the love


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির গেট অব কলম্বাস হলে আগামী ১৩ জানুয়ারি’২৪ শনিবার অনুষ্ঠিত হচ্ছে “বাংলাদেশি আরবান মিউজিক ফেস্টিভাল”l ঐদিন বিকাল ৫ টা থেকে রাত দশটা অবধি চলবে নাচ,গান,কৌতুক, নাটক l অনুষ্ঠানের উদ্যোক্তা ইকবাল হোসেইন এবং হিমেল হোসেইন বলেন,
বাংলাদেশি আরবান মিউজিক ফেস্টিভাল”মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে lউল্লেখ্য গত ২ ডিসেম্বর শনিবার, হ্যামট্রামিকের নিউ আল-মদিনা রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজকরা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন lআয়োজকরা বলেন ,আপনারা সবাই পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে আসবেন এবং বিনামূল্যে মিউজিক ফেস্টিভালটি উপভোগ করতে পারবেন।আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ,স্হানীয় শিল্পীদের গুরুত্ব দেয়া । তাছাড়া মিশিগানে বেড়ে উঠা নতুন প্রজন্মকে অনুষ্ঠানে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে,বাংলা সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া lবাংলাদেশি আরবান মিউজিক ফ্যাস্টিভ্যালটি সুসম্পন্ন করতে স্পনসর করছেন, নাসির সবুজ,কবির আহমেদ,ইসতিয়াক আহমেদ রুপু সহ আরো অনেকে।আয়োজকরা জানান, মিউজিক ফেস্টিভ্যালে মিশিগানের জনপ্রিয় ইক্কি গা, ডি-বয় হিমেল, টেন এন্ড হাফ মাইল ব্যান্ড, স্টিক ব্লিস গ্রুপ- অ্যাসিড, স্লিক ডাইস, সিলমা, এসআর ১০১ গ্রুপ, এসকিউ, ব্যাঙ্গি, ক্যালিফোর্নিয়া থেকে শ্যাগি, কিং টাইগার, সিলেট মেইড, জিন্না খান, নদী, ফারহানা ইলোরা হোসেন, সৈয়দ শাফী আহমেদ,শর্মিলা দেব শর্মি, সুস্মিতা সৌরভ, মোহাম্মদ আমজাদ, কানন বড়ুয়া, কামরুল হক, মাজ, সালেহ খান, রাব্বি,, আরমান, তানভীর, অপু, সাকজ শরিফ, হারান কান্তি সেন, সঞ্জয় দেব,পরেশ নাথ ,কাজীসহ আরো অনেকেই একই মঞ্চে নাচ, গান, কৌতুক ,নাটক পরিবেশন করবেন।সংবাদ সম্মেলনে আরো যারা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,নাবিল সাঈদ, কবির আহমদ, রাব্বি আহমদ,দেলওয়ার আনসারী, আবেদ মনসুর এমদাদ চৌধুরী,জনি দেব, হিমু,নাহিল,ফাহিম আহমদ, আরিফ জিসান, নওরিন হোসেন প্রমুখ৷