ডেস্ক রিপোর্ট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ ২৫ শে ফেব্রুয়ারি’২৪(রোববার)দুপুরে মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটির একটি হোটেলে ব্যাপক কর্মসূচী পালন করে।অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযেগিতা এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সংগীত প্রতিযোগিতা।
সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সঞ্জয় দেবের পরিচালনায় পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মিশিগান থেকে প্রকাশিত “বাংলা সংবাদ” পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস,সংগঠনের সহ-সভাপতি হারান কান্তি সেন,সাংবাদিক মাহমুদুল হক লিটু প্রমুখ!সংগীত পরিবেশন করেন শর্মিলা দেব শর্মী ও নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী দিয়া দত্ত।
অনুষ্ঠানে বিশিষ্ট লেখক আশিষ দে ‘র ” সিলেটের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন” ও অধ্যাপক কবি তৃপ্তি চক্রবর্তী’র “মন খারাপের মেয়ে” বই দু’টির আমেরিকা অংশের প্রকাশনা অনুষ্ঠিত হয়!
চিত্রাংকন প্রতিযোগিতায় (ক) গ্রুপে ১ম হয় রনেশ দে ২য় উমাইদ আফরাজ ও ৩য় পুরস্কার লাভ করে আহমূুজ্জামন মাহদি এবং (খ) গ্রুপে ১ম হয় শায়ন চৌধুরী ২য় তানিশা রহমান এবং ৩য় পুরস্কার লাভ করে ঋত্বিক দে।
সংগীত প্রতিযোগিতায় (ক) গ্রুপে ১ম হয় প্রতীষ ধর ২য় সত্যজিৎ পাল এবং ৩য় হয় স্নিগ্ধ দেব।(খ) গ্রুপে ১ম হয় প্রত্যুষা ধর ২য় অংকুর দেব মুগ্ধ এবং ৩য় পুরস্কার লাভ করে সত্যব্রত পাল।
এছাড়া অনুষ্ঠানের সব প্রতিযোগিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
