ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইন্দেশ্বর উত্তরভাগ এর সর্বজনীন শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য গৌরাঙ্গমহাপ্রভুর আখড়ায় আজ থেকে শুরু হচ্ছে “জগৎ কল্যাণ ও জীবের মঙ্গলার্থে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের লীলা সংকীর্তন মহোৎসব l অনুষ্ঠান সূচী তে রয়েছে,১৫ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (২৮শে ফেব্রুয়ারী ২০২৪ খ্রিষ্টাব্দ) বুধবার,আলোচনা সভা,মহোৎসবের মঙ্গলঘট স্থাপন,শ্রীশ্রীগীতা পাঠ l
রাত ০৯.০০ ঘটিকায় মহোৎসবের শুভ অধিবাস l১৬ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (২৯ শে ফেব্রুয়ারী ২০২৪ খ্রিষ্টাব্দ) বৃহস্পতিবার
ব্রাহ্মমূহুর্তে অষ্টপ্রহর ব্যাপী, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন,১৭ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (১লা মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ) শুক্রবার অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রীরাধা কৃষ্ণের লীলা সংকীর্ত্তন মহোৎসব l১৮ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (২রা মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ) শনিবার সকাল ০৯.০০ ঘটিকায় দধিভাণ্ড ভঞ্জন ও জয়ধ্বনির মাধ্যমে মহোৎসবের পরিসমাপ্তি lএবং
মহাপ্রসাদ বিতরণ প্রতিদিন দুপুর ০২.০০ ঘটিকা হইতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত।নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি সজল কান্তি ধর ও সাধারণ সম্পাদক স্মৃতি রঞ্জন ধর বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন l
