ইউ-এস বাংলা ডায়েরি ডেস্ক :টেন গ্রেডের ছাত্র সৌমিত্র দেব রায়কে দেখলে বুঝা যায় না সে এতো করিৎকর্মা; সেযে রেসলিংয়ের মত একটি শারিরীক শক্তি প্রয়োগের খেলাকে অধিক সুচারুরূপে রপ্ত করছে তা সত্য’ই প্রশংসার দাবীদার!
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তরভাগ গ্রামের সমরেন্দ্র দেবরায়-শিমুল দেব রায় দম্পতির দ্বিতীয় সন্তান সৌমিত্র ছোটবেলায় (২০১১ খ্রীঃ)আমেরিকা আসে!
স্কুলে পড়াশোনার সাথে সাথে গীটার বাজানো ও রেসলিং তার প্রিয় বিষয়!
সে ইতোমধ্যে স্কুল পর্যায়ের রেসলিংয়ে ডেট্রয়েট সিটিতে প্রথম হয়।এরপর মিশিগান ষ্টেটে সে ৪র্থ স্হান অর্জন করে এবং এরই ধারাবাহিকতায় গেল সপ্তাহে ন্যাশনাল ইউনাইটেড রেসলিং এসোশিয়েশনের আয়োজনে জাতীয় পর্যায়ের রেসলিংয়ে ৬ষ্ঠ স্হান অধিকার করার সম্মান অর্জন করেছে!
