বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সাহিত্য আসর

Spread the love

ডেস্ক রিপোর্ট:

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ,র সাহিত্য আসর ২৮ শে এপ্রিল’২৪ রোববার সন্ধ্যায় মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক ষ্ট্রীটের অস্হায়ী কার্যালয়ে সভাপতি ছড়াকার মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি জাফর ওবায়েদের সঞ্চালনায় স্বরচিত লিখা পাঠ করেন-কবি হেলাল উদ্দীন রানা,নারায়ন গুপ্ত,ইশতিয়াক রুপু,দেবাশিষ সাহা,হারান কান্তি সেন,সঞ্জয় দেব, হোসেইন মোহাম্দদ কামরুল প্রমুখ।
কবি মহাদেব সাহা’র একটি প্রেমের কবিতা চমৎকার আবৃত্তি করেন সাংবাদিক ইকবাল ফেরদৌস।প্রবাস নিয়ে অনুভুতি ব্যক্ত করেন শাহরিয়ার আহমেদ এবং পঠিত লিখার উপর আলোচনা করেন কবি হেলাল উদ্দীন রানা।
একটি সাহিত্য আসর যে ধারার কাব্যরস ও সাহিত্য মগ্নতায় লেখক মনে দোলা দেয় তার পুরো মাত্রার উপস্হিতি  আজকের সভাকে শত ভাগ সফল করে দেয়!