ডেস্ক রিপোর্ট:
আমেরিকার মিশিগান রাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলে ,সৎসঙ্গ আমেরিকার আয়োজনে ২৬শে মে ২০২৪ইং রোববার পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় lঅনুষ্ঠান সূচির মধ্যে ছিল :ঊষা কীর্তন,প্রাতকালীন বিনতী,শিশুদের সৎসঙ্গ,মধ্যাহ্নভোজন,মাতৃ সম্মেলন,ধর্মসভা ও শিশুদের নৃত্য, সংগীতানুষ্ঠান lঅনুষ্ঠানে মিশিগান ছাড়াও নিউইয়র্ক এবং বিভিন্ন স্টেট থেকে সৎসঙ্গের অনুসারীরা সমবেত হন l শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বংলাদেশের অন্তর্গত।ঝাড়খন্ডের দেওঘরে মৃত্যুবরণ করেন। মূলতঃ স্বাবলম্বন ও পরনির্ভরশীলতা ত্যাগের দীক্ষা অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমের আদর্শ। তাঁর ভক্তদের সহযোগিতায় তপোবন বিদ্যালয়, দাতব্য চিকিৎসা কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মূদ্রণ প্রতিষ্ঠান ইত্যাদি স্থাপন করেন ঠাকুর অনুকূলচন্দ্র।ঠাকুর অনুকূলচন্দ্র দৈনন্দিন জীবনে চলার পথে স্মরণীয় ও অনুসর্তব্য বহুবিধ নির্দেশ দান করেছেন। তিনি ধর্ম, অর্থ, কর্ম, পরমার্থ, অধ্যাত্ন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্পকলা, বাণিজ্য, বৃত্তি, সত্তা, ব্যষ্টি, সমষ্টি, অতীত ও বর্তমান ভবিষ্যৎ সবকিছুকে সমন্বয়-সূত্রে সংগ্রথিত করে এবং সর্বার্থ পরিপূরাণী পূর্ণাঙ্গ জীবনদর্শন তাঁর অমৃতনিষ্যন্দী বাণীনিচয়ের মধ্য দিয়ে প্রকাশ করেছেন।সাম্য ও অসাম্প্রদায়িকতার বানী দিয়ে সব ধর্ম বর্ন ও মানুষের মন জয় করেন।
