পারস্পরিক

Spread the love

সন্দীপ রায় নীল
পূর্ব বর্ধমান,পশ্চিমবঙ্গ,ভারত

আমি দাঁড়িয়ে আছি তোমার দিকে চেয়ে
আর আমাদের মাঝে
বেড়ে উঠছে অন্তহীন নীরবতা
আগাছার মতো,
ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে খুব ,অথচ
ব্যর্থ আঙ্গুলে যেন গত শতাব্দীর
অভিমান লেগে,
চোখের সীমানা ঘিরে আছে
না ফেরার প্রতিশ্রুতিরা,
অনাদায়ী শোক কিম্বা
ভেঙে যাওয়া হৃদয়ের গোপন আর্তনাদ
একে তুমি কি নাম দেবে?
আর যাই হোক এ ভালোবাসা হতে পারে না!
ভালোবাসা না,ভালোবাসা না…
এ এক অস্তিত্বসংকট।আমার,তোমার কাছে
এক ভীষণ অপমৃত্যু
এক প্রেমিকের অথবা ভালোবাসার।