মিশিগানে চাটগাঁইয়্যা মেজবানী বনভোজন ৬ জুলাই শনিবার

Spread the love

ডেস্ক রিপোর্ট :যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির হালমিচ পার্কে, আগামী ৬ জুলাই শনিবার গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান প্রতি বছরের ন্যায় এই বছরও বনভোজনের আয়োজন করতে যাচ্ছে। উক্ত বনভোজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী রীতিতে আপ্যায়ন করা হবে। তাছাড়াও র‍্যাফেল ড্র তে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারসহ আনন্দ বিনোদনের এক মিলন মেলা অনুষ্ঠিত হবে । চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খ্যাতি দেশব্যাপী রয়েছে। বর্তমানে এই মেজবান দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে পর্যন্ত পৌঁছে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা বেশ ঘটা করে এই মেজবানের আয়োজন করে থাকেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আদিকাল থেকেই প্রচলিত হয়ে আসছে। এই ঐতিহ্যবাহী মেজবান সম্পর্কে জানা যায়, ১৮ দশকের দিকে চট্টগ্রামে মেজবানের প্রচলন শুরু হয়। মেজবান শব্দটি একটি ফারসি শব্দ। এই মেজবানকে মেজ্জানি বলা হয়ে থাকে। বেশ উত্সবমুখর পরিবেশে মেজবানি খানা রান্না করা হয়। শত শত মানুষ মেজবানি খাবার রান্না করা এবং আয়োজনের ব্যাপারে সম্পৃক্ত থাকে। একসঙ্গে অসংখ্য মানুষ এখানে খাবার গ্রহণ করে থাকে।মিশিগানে উৎসবমুখর পরিবেশে প্রতি বছর গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান বনভোজনের আয়োজন করে থাকে l এবং আনন্দময় পরিবেশে বাংলাদেশীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয় lউক্ত বনভোজন সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি গিয়াস তালুকদার,সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ
সহ অনুষ্ঠানের আয়োজনকারীরা l